ঢাকা শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ, সেক্রেটারি হাফেজ রুমান

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.৫০ এ.এম
নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ, সেক্রেটারি হাফেজ রুমান
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল।। : নড়াইল জেলা ছাত্রশিবিরের চলতি সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন সভাপতি ও সেক্রেটারি মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি হিসেবে তাজ মোহাম্মদ এবং সেক্রেটারি হিসেবে হাফেজ রুমান শেখ দায়িত্ব পেয়েছেন।

সংগঠন সূত্রে জানা যায়, তাজ মোহাম্মদ এর আগে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি এবং হাফেজ রুমান শেখ অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাসিক রিপোর্ট উপস্থাপন ও সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পর বিদায়ী সভাপতি এস. এম. সালাউদ্দিনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে বিদায় জানানো হয়। এরপর সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

নবনিযুক্ত সভাপতি তাজ মোহাম্মদ ও সেক্রেটারি হাফেজ রুমান শেখ দায়িত্ব পালনে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে নড়াইল জেলা ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।