ঢাকা শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সরদার হিরোক রাজার পরিচালনায় স্কটল্যান্ডে বাউল ও ফোক কালচার ফেস্টিভ্যাল

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.৫২ এ.এম
সরদার হিরোক রাজার পরিচালনায় স্কটল্যান্ডে বাউল ও ফোক কালচার ফেস্টিভ্যাল
www.dailyranggaprovat.com

নড়াইল প্রতিনিধি :  যুক্তরাজ্যের স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক বাউল ও ফোক কালচার ফেস্টিভ্যাল-২০২৬। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মাঝে বাংলা সংস্কৃতি, বাউল গান ও লালন দর্শনের ঐতিহ্য ছড়িয়ে দিতে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

গত ১৫ জুলাই এডিনবরার ঐতিহ্যবাহী দ্য ডিন হল-এ অনুষ্ঠিত উৎসবটির আয়োজন করেন শাহা ইমদাদুল হক। অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন নড়াইলের কৃতি সন্তান ও লালন গবেষক সরদার হিরোক রাজা এবং সঞ্চালনা করেন জুবায়েদ হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারে বাংলাদেশের সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি ও চ্যান্সারি প্রধান সাব্বির আহমেদ।

উৎসবে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পী শফি মন্ডল, অধ্যাপক তারেক রেজা, অধ্যাপক এম. ডি. জাহিদুল কবির, জোহরা হোসেন জেমি এবং দলি মন্ডল। তাদের পরিবেশনায় বাউল ও লোকসংগীতের সুরে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।

বাউল ও লোকসংগীতের পরিবেশনার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও লালন দর্শনের সঙ্গে নতুন করে সম্পৃক্ত হওয়ার সুযোগ পান। উৎসবটি প্রবাসে বাংলা সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমগীর কবির, মোয়াজ্জেম হোসেন, আবদুর রহিম জাকির, আফিফা খানম, সৈয়দ মাসুম হাসান, আজিম উদ্দিন আহমেদ, নন্দন বড়ুয়া, আশিকুর রহমান, সেলিম রাজাসহ স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।