চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী চৌধুরী মহাসেন হোসেন জুয়েল
মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল।। : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ৭নং জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী চৌধুরী মহাসেন হোসেন জুয়েল ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে জয়নগর ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান। নির্বাচিত হলে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলে জানান।
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি আধুনিক, স্মার্ট ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের সর্বস্তরের ভোটার, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের কাছে দোয়া এবং সমর্থন কামনা করেছেন।
