ঢাকা রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, শনিবার, সময়ঃ ০৭.৩৬ এ.এম
ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল।। : নড়াইল জেলা সমিতি, ঢাকা-এর কার্যকরী পরিষদ নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এ. আর. মিঠু বিশ্বাস। একই সঙ্গে তাঁর নেতৃত্বাধীন নতুন কার্যকরী পরিষদের সদস্যদের দায়িত্ব গ্রহণকে ঘিরে নড়াইলবাসীর মধ্যে শুভেচ্ছা ও প্রত্যাশার পরিবেশ সৃষ্টি হয়েছে।

নবনির্বাচিত সভাপতি এ. আর. মিঠু বিশ্বাস এবং কার্যকরী পরিষদের সকল সদস্যকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, এ. আর. মিঠু বিশ্বাসের দক্ষ, দূরদর্শী ও সৎ নেতৃত্বে নড়াইল জেলা সমিতি, ঢাকা আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও সমৃদ্ধ সংগঠনে পরিণত হবে। নবনির্বাচিত কার্যকরী পরিষদের সম্মিলিত প্রচেষ্টায় সমিতির কার্যক্রম আরও বেগবান হবে এবং নড়াইলবাসীর কল্যাণে নতুন নতুন উদ্যোগ বাস্তবায়িত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বার্তায় আরও বলা হয়, নড়াইলের ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে নবনির্বাচিত পরিষদ দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবে। পাশাপাশি সভাপতি ও কার্যকরী পরিষদের সকল সদস্যের সর্বাঙ্গীণ সফলতা, সুস্বাস্থ্য এবং নড়াইল জেলা সমিতি, ঢাকা-এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়েছে।