বন্ধু ফোরামের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী করার আয়োজন
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : বন্ধু ফোরামের ২৮৩ তম মাসিক সভা বন্ধু আব্দুর রব রাশিয়ান প্রবাসী তার সাতক্ষীরর কালিগঞ্জ উপজেলার মধ্যরেশপুর ইউনিয়নে মুকুন্দপুর গ্রাম তার নিজস্ববাসভবনে শুক্রবার জুম্মাবাদ ১৭ জুলাই ২০২৬ দুপুর ২টায় অনুষ্ঠিত হয়।বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও কোষাধ্যাক্ষ সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বন্ধু ফোরামের সহ-সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুর রহমান নির্বাহী সদস্য খান জাহিদুল ইসলাম বাবু ও শেখ আবু তাহের, সদস্য জিএম আব্দুল্লাহ আল হাসান, শাহরিয়ার খান রিপন, ডা: রফিকুল ইসলাম, শেখ সাকির আহমেদ বাবু, শেখ রিয়াজুল ইসলাম, গোলাম আইয়ুব জুলু, মোঃ মাহবুবুর রহমান, মাহফুজুল্লাহ, আব্দুল করিম মামুন হাসান, আব্দুর রব প্রমূখ। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, অধ্যাপক মাকলুকাত, সাংবাদিক সমিতি সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সভায় বন্ধু ফোরামের আগামী ২০২৭ সালের মার্চ মাসে বন্ধু ফোরামের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী অনুষ্ঠান করা হবে উপলক্ষে স্মরণিকা প্রকাশ, বন্ধু, ভাবি ও সন্তানদের জন্য একই কালারের ডিজাইন পোশাক,কোট পিন, চাবির রিং সহ খেলাধুলা খাওয়া-দাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বন্ধু ফোরমের সহ-সভাপতি শেখ সাইফুল বারী সফুর মা অসুস্থ ও সদস্য শেখ রিয়াজুল ইসলাম অসুস্থ হওয়ায় সভায় তাদের সুস্থতা কামনা করা হয়। সদস্য মোঃ মাহবুবুর রহমান ও সদস্য মাহফুজউল্লাহর কন্যা ট্যালিনপুলে বৃত্তি পাওয়া শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং আগামীতে তাদের সম্বর্ধনা প্রদান করা হবে। সভায় সদস্যদের সঞ্চয় জমা হয় ২৬ হাজার টাকা, সুন্দর আপ্যায়নের জন্য বন্ধু আব্দুর রব ও ভাবিকে ধন্যবাদ জানানো হয় । বন্ধু ফোরামের পরবর্তী মাসিক সভা আগামী ২১ আগস্ট অনুষ্ঠিত হবে।
