ঢাকা রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে সাবেক রাষ্ট্রপতি এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, শনিবার, সময়ঃ ০৪.২২ পি.এম
কালিগঞ্জে সাবেক রাষ্ট্রপতি এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) কালিগঞ্জ থানা মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার আব্দুস সালাম।

এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও থানা মসজিদের সেক্রেটারি শেখ সাইফুল বারী সফু, উপজেলার ১২টি ইউনিয়ন জাতীয় পার্টির নেতাদের মধ্যে ফজলুর রহমান, শাকির আহমেদ, নাসির উদ্দিন, এস. এম. আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, শেখ বাকিয়ার রহমান এবং শ্রমিক নেতা ইয়াকুব আলী।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তাহের। এ সময় থানা মসজিদের ইমাম মাওলানা ফারুক হোসেন ও মাওলানা আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও মসজিদের মুসল্লি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মময় জীবন, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দেশসেবার নানা দিক ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।