পাইকগাছায় ইয়াবাসহ আটক ব্যাক্তির কারাদন্ড
অরুণ কুমার বিশ্বাস, পাইকগছাা,(খুলনা) : পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ইয়াবাসহ ১ জনকে আটক করেছে পুলিশ। সুমন সাধু (৩১)নামে একব্যাক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদাণতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে।।
পুলিশ জানায়, গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কপিলমুনির কালীবাড়ী ঘাট সংলগ্ন সুমন সাধু (৩১)এর দোকানে কপিলমুনি পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মেঃ মনিরুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে অণিযান চালায়। এ সময় তার দোকান ্ ঘরে তল্লাশি চালিয়ে দুইটি ইয়াবা ট্যাবলেট ও একটা বিদেশী মদের খালি বোতলসহ তাকে আটক করে পুলিশ । সুমন সাধু উপজেলার হাউলি গ্রামের ত্পস সাধুর ছেলে। ।
্
আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী মাদক আইনে আটককৃতকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শত টাকা অর্থদন্ড করেন।
