আশাশুনি সরকারি কলেজের অবঃ নৈশ প্রহরীর দাফন সম্পন্ন
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, রোববার, সময়ঃ ০৯.৪৬ পি.এম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :
আশাশুনি সরকারি কলেজের অবসর প্রাপ্ত নৈশ প্রহরী আব্দুল খালককে দাফন করা হয়েছে। আশাশুনি মাদারদীঘির পাড়ে নামাজে জানাযা শেষে মরহুমকে দাফন করা হয়।
আশাশুনি গ্রামের মৃত ধোনাই সরদারের ছেলে আঃ খালেক (৬৭) দীর্ঘদিন লিভার সিরোসিসে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ১৪ জুলাই সন্ধ্যা ৭.৫০ টায় নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। পরদিন মাদারদীঘি ময়দানে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন আশাশুনি পুরাতন জামে মসজিদের ঈমাম আবু যার গেফারী। এসময় কলেজের অবঃ অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, অবঃ শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজে ও সরকারি কলেজের শিক্ষকমন্ডলীসহ সর্বস্তরের মুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
