ঢাকা মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কুয়াকাটা ধরা পরল ২০ কেজির সামুদ্রিক শোল

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, সোমবার, সময়ঃ ০৬.৪২ পি.এম
কুয়াকাটা  ধরা পরল ২০ কেজির সামুদ্রিক শোল
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামেও পরিচিত।

সোমবার (২০ জুলাই)  সকালে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স ফাইভ স্টার ফিশ আড়তে নিয়ে আসেন ট্রলারের মাঝি রুহুল আমিন। পরে প্রতি কেজি ৭০০ টাকা দরে মোট ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ।

ট্রলার মাঝি রুহুল আমিন জানান, বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় ৯ দিন গভীর সমুদ্রে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে জালে উঠে আসে বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছটি। ভালো দামে বিক্রি করতে পেরে তিনি ও তার সহকর্মীরা খুশি।

মাছটির ক্রেতা আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ বলেন, এত বড় আকৃতির সামুদ্রিক শোল সচরাচর ধরা পড়ে না। তাই মাছটি যৌথভাবে কিনে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সামুদ্রিক শোল গভীর সমুদ্রে বসবাসকারী একটি বিরল প্রজাতির মাছ। অনুকূল পরিবেশে এদের আকার অনেক বড় হতে পারে। এ ধরনের বড় মাছ ধরা পড়লে উপকূলের জেলেরা আর্থিকভাবে লাভবান হন।