ঢাকা মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিবকে জন্মদিনের শুভেচ্ছা

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, সোমবার, সময়ঃ ০৬.৪৪ পি.এম
নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিবকে জন্মদিনের শুভেচ্ছা
www.dailyranggaprovat.com

নড়াইল প্রতিনিধি : নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব মোঃ সাখাওয়াত হোসেন চৌধুরী (ঝুনু)-এর জন্মদিন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শুভানুধ্যায়ী মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি এবং রাজনৈতিক ও সামাজিক জীবনের সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে তাঁর নেক হায়াত, কল্যাণময় জীবন ও দেশ-জাতির সেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের তাওফিক কামনা করা হয়।

জন্মদিন উপলক্ষে শুভাকাঙ্ক্ষীরা বলেন, সাখাওয়াত হোসেন চৌধুরী (ঝুনু) আগামী দিনেও নড়াগাতী এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সবার।