চুকনগর বাজার বণিক সমিতির নির্মিত গণশৌচাগার উদ্বোধন
গৌতম রাহা, ডুমুরিয়া (খুলনা) : চুকনগর বাজার বণিক সমিতির নির্মিত গণশৌচাগার উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে কাপুড়িয়া পট্টি সংলগ্ন এলাকায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ গণশৌচাগার উদ্বোধন করেন বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ সাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাজার বণিক সমিতির সহ সভাপতি মো রবিউল ইসলাম (সার্জেট অবসরপ্রাপ্ত), যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত রায়, সাংগঠনিক সম্পাদক শেখ মোসলে আক্তার লেলিন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান বাবলু, দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, বাজার উন্নয়ন পরিবেশ বিষয়ক সম্পাদক সাহিদুর রহমান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গাজী আমিনুল ইসলাম বুলবুল, নির্বাহী সদস্য শেখ কারিমুল ইসলাম, কৃষ্ণ বিশ্বাস, জামির হোসেন, আব্দুল হালিম মোড়ল, ডাঃ জাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জয়দেব মন্ডল, ইউপি সদস্য আলাউদ্দিন মালী, ফারুক সোবহান, বাজার বণিক সমিতির অফিস সচিব মোঃ আলী হুসাইন, মাহাবুব রহমান গাজী প্রমুখ। এসময় বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সাহিদুল রহমান বলেন, আমরা ১ বছর ৯ মাস বাজারের দায়িত্ব গ্রহন করেছি। দায়িত্বভার গ্রহনের পর সবচেয়ে বড় সমস্যা ছিল বাজারের পয়ঃ নিষ্কাশন। আমরা অত্যন্ত মজবুত করে বাজারে ড্রেন নির্মাণ করেছি। ড্রেন নির্মাণের পর এখন আর বাজারের রাস্তা গুলোতে পানি জমে থাকে না। পুরাতন পান হাটায় আরসিসির ঢালাই দিয়ে একটি রাস্তা করেছি। বাজার বণিক সমিতির অফিস করেছি। এছাড়া আমাদের পরবর্তী পরিকল্পনা হলো বাজারে একটি মাংস বিক্রির চাঁদনী করা। সেখানে গরু, ছাগল ও হাঁস মুরগি বিক্রির জন্য পৃথক পৃথক বসার ব্যবস্থা করা হবে। গরু ও ছাগল জবাই করার জন্য কসাইখানা করা হবে। পুরো বাজারটি সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং বাজারে লাইটিং এর ব্যবস্থা করার পরিকল্পনাও আমাদের রয়েছে।
