দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসক মিস্ কাউসার আজিজ বলেছেন, সাতক্ষীরা জেলার মানুষ সৌহার্দ্য সম্প্রীতির এক অপরুপ বন্ধনে আবদ্ধ। এখানকার মানুষ সবসময় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছে। সনাতন ধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা দেশের অন্যান্য স্থানের মতো সাতক্ষীরা জেলার সকল স্থানে সাড়ম্বরভাবে উদযাপন করা হচ্ছে। সকল মন্ডপে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সবাই মিলে সুন্দর ও শান্তিপূর্নভাবে পূজা উদযাপন করতে হবে। জেলা প্রশাসক রবিবার সন্ধ্যায় দেবহাটা উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি শুরুতে পারুলিয়া জেলিয়াপাড়া মন্ডপ, পালপাড়া মন্ডপ ও পরে গাজীরহাট মন্ডপ পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসকের সাথে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, জেলা প্রশাসকের কার্য্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমাইয়া রহমান, দেবহাটা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম বিল্লাহ, সাধারন সম্পাদক রাজিব হোসেন রাজু, দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, গাজীরহাট দূর্গাপূজা মন্ডপের সাধারন সম্পাদক অলোক কুমারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
