পাইকগাছায় ইয়াবাসহ আটক ১
অরুণকুমার বিশ্বাস,পাইকগাছা,(খুলনা) : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে অভিযান চালিয়ে ২পিচ ইয়াবাসহ ১মাদক বিক্রেতাকে আটক করেছে কপিলমুনি ক্যাম্পের পুলিশ। গত শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদির ভিত্তিতে নাছিরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কপিলমুনি পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মোঃ হাসানুরজ্জামান নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে নাছিরপুর গ্রামের মোঃআনছারআলী সরদারের ছেলে মোঃআনারুল ইসলাম কালুর বাড়ীতে অভিযান চালিয়ে ২ পিস ইয়াবাসহ কালুকে আটক করে পাইকগাছা থানায় হস্তান্তর করে।
পরে নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্টেট মোঃ ওয়াসিউরজামান চৌধুরী তাকে সাজা প্রদান করেন।
