ঢাকা সোমবার ১৯ অক্টোবর ২০২৬ ৩ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মহম্মদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, সময়ঃ ১২.৩৪ এ.এম
মহম্মদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ। এ সময় তিনি বলেন,মাগুরার মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য বন্ধনে আবদ্ধ। এখানকার মানুষ সব সময় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার বাজার রাধারগর সার্বজনীন রাধাগোবিন্দ  পারুলিয়ার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, দেশের অন্যান্য স্থানের মতো মাগুরার সব জায়গায় সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এবছর গতবছরের তুলনায় অনেক বেশি পূজা অনুষ্ঠিত হচ্ছে মাগুরাতে।পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সবাই মিলে সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাগুরা সদর উপজেলার ইউএনও,মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, সহকারি কমিশনার (ভূমি) মো: সাদমান আকিব, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ,জেলা বিএনপি'র সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অবঃ) মো: মতিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আরিফুজ্জামান মিল্টন,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কুমার বিশ্বাস  প্রমূখ। 

এ সময় বাজার রাধানগর সার্বজনীন রাধাগোবিন্দ   দুর্গাপূজামণ্ডপের সভাপতি স্বপন কুমার চক্রবর্তী,সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জেলা প্রশাসক পত্নী অসহায় দরিদ্র নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মন্দির কমাটির কোষাধ্যক্ষ নারায়ণ চন্দ্র সাহা।

এরপর জেলা প্রশাসক কেন্দ্রীয় দশভুজা মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।