ঢাকা সোমবার ১৯ অক্টোবর ২০২৬ ৩ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনি সদরে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা বাবুর পূজা মন্ডপ পরিদর্শন

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, রোববার, সময়ঃ ০৮.৩২ পি.এম
আশাশুনি সদরে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা বাবুর পূজা মন্ডপ পরিদর্শন
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :

আশাশুনি সদর ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, ইউপি চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু। 
শনিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত দক্ষিণ বলাবাড়িয়া সার্বজনীন পূজা মন্ডপ, মধ্যম বলাবাড়িয়া সার্বজনীন পূজা মন্ডপ, হাড়িভাঙ্গা, কোদন্ডা (দুটি), দুর্গাপুর, সোদকনা ও আশাশুনি সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে দক্ষিণ বলাবাড়িয়া পূজামন্ডপে আলোচনা রাখেন। এসময় মন্দির কমিটির সভাপতি মৃম্ময় সরকার, সহসভাপতি মহাদেব মন্ডল, সেক্রেটারী সুকুমার মন্ডল, কমলেশ সরকার, বিকাশ সানা, বাবুরাম মন্ডলসহ মন্দির কমিটির সদস্যবৃন্দ, উপজেলা ছাত্রদল নেতা আতিক, জিয়া, সাগর প্রমুখ।