কপিলমুনি ইউনিয়ন ব্যাপি শারদীয় দুর্গোৎসব শান্তি পূর্ণ ভাবে পালিত হচ্ছে
অরুণ কুমার বিশ্বাস, পাইকগাছা (খুলনা) : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দুগের্াৎসব গত ২৮আশ্বিন ১৬ অক্টোবর শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে কপিলমুনি ইউনিয়ন ব্যাপী শান্তি পূর্ণ ভাবে কপিলমুনি মিলনমন্দির সার্বজনীন কেন্দীয় পূজা মন্দিরে ব্যাপক ধর্মীয় কর্মসূচীতে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
গত ১০ অক্টোবর ২২ আশ্বিন শনিবার অমাবস্যা তিথিতে মহালয়া পার্ব্বন শ্রাদ্ধম-এর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গত ১৬ অক্টোবর ২৮ আশ্বিন শুক্রবার ষষ্ঠাদি কল্পারম্ভ অর্থাৎ দুর্গারবোধনের মাধ্যমে শুরু হয়েছে মূল পূজা, ১৭ অক্টোবর ২৯ আশ্বিন শনিবার ছিল সপ্তমি পূজা। কর্মসূচীর মধ্যে রাত ১০টা ৩০মিনিটে সঙ্গীতানুষ্ঠানে ৫০জন শিশু শিল্পীর মধ্যে সুন্দর ভাবে সঙ্গীত পরিবেশন করে উপস্থিত শ্রতাদের মনজয় করে নিয়েছিল শিশু শিল্পী অনে্বষা রানী সাহা।
সোমবার (১৯ অক্টোবর) মহা অষ্টমিপূজা ও আগামীী ২কার্তিক ২০অক্টোবর মঙ্গলবার মহানবমী পূজা এবং আগামী ২১ অক্টোবর ৩ কার্তিক বুধবারবার শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হবে।
চলতি বছর কপিলমুনি ইউনিয়নে ১৮টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে বলে জানিয়েছেন ,খুলনা জেলা পূজা উদযাপন পারষদের সহ সভাপতি,পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও কপিলমুনি কপিলেশ্বরী কালিমদ্নিরের সভাপতি চম্পক কু মার পাল ।
তিনি বলেন , কপিলমুনি মিলন মন্দির সর্বজনীন কেন্দ্রীয় পূজা মন্ডপ, কপিলমুনি পূর্ব পাড়া হরিসভা, কাশিম নগর সার্বজনীন পূজা মন্দির,নাছিরপুর মনসাবাড়ী সার্ব জনীন মন্দির, উত্তর নাছির পুর মন্দির, কাশিম নগর সাধু পাড়া মন্দির, হাউলি পূজা মন্দির,গোয়ালবাথা মন্দির, চিনেমলা মন্দির, নাবা হরিতলা মন্দির, নাবা উত্তর বৈরাগীপাড়া মন্দির, পূর্ব কাশিম নগর মন্দির, কাশিম নগর হরিসভা মন্দির, কাশিম নগর দাশপাড়া মন্দির,আগরা দুর্গা মন্দির, আগড়গাটা মন্দির, কপিলমুনি আদি হরিতলা মন্দির ও নাবা সরদার বাড়ী মন্দির, ।
কপিলমুনি ইউনিয়ন পূজা উদযাপন পরিণদের নেতৃবৃন্দ জানান,মন্ডপ গুলোর সার্বিক নিরাপত্তা রক্ষায় প্রশাসনের সাথে সাবক্ষনিক যোগাযোগ রেখেছি।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী প্রাণকৃষ্ণ দাশ ও পাইকগাছা পৌরসভা পূজাউদযাপন পরিষদের সভাপতি শ্রী বাবুরাম মন্ডল জানান মন্ডপ গুলোর সার্বিক নিরাপত্তা রক্ষায় প্রশাসনের সাথে সাবক্ষনিক যোগাযোগ রেখেছি। শৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনির পাশা পাশি স্বেচ্ছাসেবক কর্মী নিয়োগ করা হয়েছে। তাছাড়া পুলিশ প্রশাসন বিশেষ ভূ’মিকা পালন করছেন।
উপজেলা নির্বহী কর্মকর্তা মোঃ ওয়াসিউজ্জামান জানান, শান্তি পূর্ন পরিবেশ এর মধ্যদিয়ে উৎসব পালনের লক্ষ্যে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
