ঢাকা সোমবার ১৯ অক্টোবর ২০২৬ ৩ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাইকগাছায় স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, রোববার, সময়ঃ ১২.৫০ পি.এম
 পাইকগাছায় স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
www.dailyranggaprovat.com

অরুণকুমার বিশ্বাস,পাইকগাছা,(খুলনা) : খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের লস্কর গ্রামে স্বামী হাট থেকে ছোট মাছ কিনে আনায় স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় স্ত্রী রহিমা বেগম (৩৮) অভিমান করে সন্ধ্যায় বাড়ীর পাশের একটি বটগাছের ডালে উরনা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি দেথে আশেপাশের লোকজন ছুটে এসে রহিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেন্সে নিয়ে যায়।  সেথানে চিকিংসাধীন অবস্থায় রাত সাড়ে ১৯টার দিকে কর্তব্যরত চিকিংসক তাকে মৃত ঘোষনা করেন।

পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত)মিজানুর রহমান বলেন ,শনিবার (১৭ অক্টোবর)  সকালে মরদেহ ময়নাতদন্তের  জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।