ঢাকা সোমবার ১৯ অক্টোবর ২০২৬ ৩ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় জেলা উত্তর যুবদলের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, রোববার, সময়ঃ ০৬.৫৪ পি.এম
আগৈলঝাড়ায় জেলা উত্তর যুবদলের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
www.dailyranggaprovat.com

শামীমুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বরিশাল জেলা উত্তর যুবদলের নেতৃবৃন্দ।

রোববার (১৮ অক্টোবর)  সন্ধ্যায় উপজেলার গৈলা বাজার সংলগ্ন কর্মকার বাড়িতে পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ,   বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব ও সাবেক ভিপি মোঃ সেলিম হোসেন, বরিশাল জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল কুমার রাহা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিকদার মোঃ লিটন, যুবদল নেতা হাসান কাজী, রাজ্জাক সরদার, সিরাজুল ইসলাম, পান্না পাইক, নয়ন মৃধা, পলাশ মোল্লা, সুমন হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির সিকদারসহ প্রমুখ। 

পরে যুবদল নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।