ঢাকা মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সাতক্ষীরা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, সোমবার, সময়ঃ ০৯.৪৬ পি.এম
সাতক্ষীরা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
www.dailyranggaprovat.com

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :  বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন কলারোয়া বিদ্যা বিপণীর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বাবু। এ নিয়ে টানা তিনবার তিনি জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি নির্বাচিত হলেন। এছাড়া তিনি দুইবার সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অ্যাডহক কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কলারোয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজসেবক প্রয়াত রফিকুল ইসলামের একমাত্র পুত্র। তাঁর পিতাও জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হিসেবে দীর্ঘদিন দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি কলারোয়া উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতি ও কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলেরও সভাপতি। এছাড়া সাইফুল ইসলাম বাবু বাফুফে-এর সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার একমাত্র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কলারোয়ার অতি পরিচিত মুখ সমাজসেবক ও ক্রীড়ানুরাগী সাইফুল ইসলাম বাবু বাংলাদেশ  পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী শিক্ষক আমজাদ হোসেন, শাহ আলম, মাওলানা নুরুল হক,  নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, আব্দুল্লাহ আল মামুন, ইমদাদুল হক, স্বপন কুমার দে প্রমুখ।