ঢাকা মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মধুখালীতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী শিকল বন্দী

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৫.৩৮ পি.এম
মধুখালীতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন  স্ত্রী শিকল বন্দী
www.dailyranggaprovat.com

শাহজাহান হেলাল, ফরিদপুর :  ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে  স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। (২১ জুলাই) মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। স্ত্রী শাহিনা বেগম (৪২) স্বামীর বাড়ীতে শিকল বন্দী আছেন।

আহত ব্যক্তির নাম আবু দাউদ (৫০)।  তিনি জামালপুর রেলওয়ে মসজিদের ইমাম হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় এ পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ভোররাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রী ব্লেড দিয়ে আবু দাউদের পুরুষাঙ্গ কেটে দেন। 

এরপর গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। 

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ সুখদেব রায় এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেলে এবং ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।