ঢাকা বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকায় ফের ধসে পড়েছে দেয়াল

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.০২ পি.এম
পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকায় ফের ধসে পড়েছে দেয়াল
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকার ১০০ ফুট দৈর্ঘ্যের দুটি সীমানা দেয়াল ফের ধসে পড়েছে। গতকাল সন্ধ্যা ওই এলাকার উত্তর পাশের ছয়আনি খালের মধ্যে ওই সীমানা দেয়াল দুটি ধসে পড়ে। সীমানা দেয়াল নির্মানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন দুরাবস্থা হয়েছে বলে দাবি স্থানীয়দের। এর আগে ২০২৩ সালোর জানুয়ারীতে নির্মান কাজ শেষ হওয়ার আগে ওই একই এলাকার ১০০ ফুট দৈর্ঘ্যের একটি সীমানা দেয়াল খালের দিকে হেলে পড়ে। এছাড়া একই বছরের ৩০ জুন নির্মান কাজ শেষ হওয়ার আগে আরও একটি সীমানা দেয়াল ধ্বস এবং ৩ টি দেয়াল হেলে পড়ে। বর্তমানে ঝুঁকিতে রয়েছে প্রায় ৩ হাজার ফুটের গাইড ওয়াল। ৩ বছরের ব্যবধানে ফের দেয়াল ধসে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।

পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০২৩ সালে এবিএম ওয়াটার কোম্পানি নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ১১ কোটি টাকা ব্যয়ে ৩ হাজার ফুট দৈর্ঘ্যের এ সীমানা প্রাচীরটি নির্মান করে। 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ শফিরুল হাওলাদার বলেন, পায়রা বন্দরেরর ঠিকাদার কাজটি ভালো করে যার কারণে না কয়েক বছর আগে দেয়ালটি ধ্বসে পড়েছে। এবার পশ্চিম পাশ থেকে দেয়ালটি খালের মধ্যে ধসে পড়েছে। যার কারনে সরকারের কোটি কোটি টাকা লস হচ্ছে। এই দেয়ালটি সঠিকভাবে নির্মাণ করা হোক এই দাবি সরকারের প্রতি রইল। 

পায়রা বন্দরের নির্বাহী প্রকৌশলী মোস্তফা আশিক আলি জানান, বিষয়টি তাদের পর্যবেক্ষণে রয়েছে। ভারী বর্ষনের কারনে দেয়ালের নীচের মাটি সরে গিয়ে এটা ঘটেছে । বৃষ্টি বন্ধ হলে এটা ঠিকাদার কর্তৃক  দ্রুত  মেরামত করা হবে।