হঠাৎ দেখি কাফেলা চলছে আমেরিকার দিকে -ফয়জুল করিম
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন-ইসলামী আন্দোলণ জোট করেছিলো ইসলামের পক্ষে একটা বাক্স হবে। এর নেতৃত্বে ছিলেন পীর সাহেব চরমোনাই। আমরা চলতে ছিলাম মদিনার দিকে কিন্তু ষ্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে। কাফেলা চলতেছিলো মদিনার দিকে হঠাৎ দেখি কাফেলা চলছে আমেরিকার দিকে।
বুধবার (২২ জুলাই) বিকেলে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ একটি রেস্তোরায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। শায়খে চরমোনাই আরও বলেন, মদিনা ওয়ালা কোনদিন আমেরিকা যেতে পারেনা। মদিনাওয়ালা যদি মদিনার দিকে চলতে থাকে তবে একদিন না একদিন ইসলামী হুকুমাত কায়েম হবে। ইসলাম কোনদিন ক্ষমতা কিংবা অর্থের বিনিময়ে কায়েম হয় নাই। ইসলাম কায়েম হয়েছে আল্লাহর রহমতে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন। ইসলামী যুব আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি আরমান হোসেন রিয়াদ, ইসলামী আন্দোলন আগৈলঝাড়া শাখার সভাপতি রাসেল সরদার মেহেদী, গৌরনদী শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সেক্রেটারী মাওলানা এমদাদ হোসাইন প্রমূখ।
