ঢাকা বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলাপাড়ায় পৌর শহরে ইয়াবাসহ আটক তিন যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১২.২২ পি.এম
কলাপাড়ায় পৌর শহরে ইয়াবাসহ  আটক  তিন যুবকের  কারাদণ্ড
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম আহাদ ইসলাম (১৯)। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার  সন্ধ্যায়  পৌরশহরের সুতাপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত অভিযানে মো. আহাদ ইসলাম (১৯) নামে ওই যুবককে আটক করা হয়।

এদিকে একই অভিযানে মাদক সেবনের অভিযোগে মো. মনির হাওলাদার (৩১), মো. ওমর গাজী (৩০) ও মো. রাসেল হাওলাদার (৩২)-কে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসীন সাদেক এই অভিযানের নেতৃত্ব দেন।