ঢাকা বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগামী কাল কপিলমুনিতে জগন্নাথ দেবের পুনঃ রথযাত্রা উৎসব(উল্টো রথ) অনুন্ঠিুত হবে

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১২.৪৭ পি.এম

অরুণ কুমার বিশ্বাস, পাইকগছাা,(খুলনা) : আগামী কাল ২৪জুলাই ৭ শ্রাবন শশুক্রবার ধর্মীয় উৎসাহ  ও উদ্দীপনার মধ্য দিয়ে কপিলমুনির ঐতিহাসিক কালীবাড়ি মিলন মন্দির প্রাঙ্গনে প্রধান উদ্যোক্তা ব্যবসায়ী পরিমল  সাধুর একান্ত প্রচেষ্ঠায় এবং স্থানীয় ভক্তবৃন্দের সহযোগীতায়   ৯ দিন ব্যাপী ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগনাথদেবের পূনর্যাত্রা (উল্টা রথ) অনুষ্ঠিত  হবে।ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উপলক্ষে কপিলমুনির ঐতিহাসিক কালীবাড়ির মিলন মন্দিরে  মেলা বসবে।

আজ  বিকাল ৩ টায়  কপিলমুনি শহরে ডাঃ শেখর    কুমার পাইনের বানভবনে  শ্রী শ্রী জগন্নাথদেবের  মাসির বাড়িতে উপস্থিত হয়ে পূজা অন্তে  প্রসাদ নিয়ে বিকাল ৪ টায়  প্রধান উদ্যোক্ত াব্যবসায়ী  পরিমল সাধু  নেতৃত্বে বর্ণাঢ শোভাযাত্রা সহকারে শ্রী শ্রী জগন্নাথদেবের  মাসির  বাড়ি থেকে কপিলমুনি শহরের প্রধান সড়ক দিয়ে রথ টেনে  কপিলেশ্বরী কালি বাড়ির মিলন মন্দির প্রাঙ্গনে পৌছাবে।এখানে উল্টো রথযাত্রা ও  মেলা অনুষ্টিত হবে। এছাড়া  কপিলেশ্বরী কালি মন্দিরে সন্ধ্যায় ভাগবতপাঠ,ধর্মালোচনা ও ধর্মীয় সংগীত পরিবেশিত  হবে। সন্ধ্যায় উপস্থিত ধর্মপ্রান  হিন্দু নরÑনারী রথের দড়িটেনে উল্টো রথযাত্রায় অংশ গ্রহন করবেন।  সন্ধ্যায় উপস্থিত ভক্তবৃন্দের মাঝে খেচুড়ী প্রসাদ বিতরন করা হবে। 

আজ বিকাল  বিকাল ৩ টায়  কপিলমুনি শহরে ডাঃ শেখর কুমার পাইনের বাসভবনে শ্যী শ্রী  জগন্নাথ দেবের মাসির বাড়িতে  সনাতন ধর্মাবলম্বী  নরÑনারীদের  সর্বাত্মকভাবে  অংশগ্রহনের জন্য উপস্থিত থাকার জন্য প্রধান উদ্যোক্তা ব্যবসায়ী পরিমল সাধু সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য,ডাঃ শেখর কুমার পাইনের বাসভবনে শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়িতে প্রতিদিন পূজা অন্তে উপস্থিত ভক্তবৃন্দের জন্য  অন্ন ভোগের ব্যাবস্থা ছিল ।আজও উপস্থিত সকল ভক্তবৃন্দ্রর জন্য   পূজা অন্তে অন্ন ভোগের ব্যাবস্থা করবেণ।