ঢাকা শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলাপাড়া বৃদ্ধকে হত্যার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৭.২৫ পি.এম
কলাপাড়া বৃদ্ধকে হত্যার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় প্রকাশ্যে দিবালোকে শতশত মানুষের সামনে সত্তোরোর্ধ বৃদ্ধ হারিচ আহমেদকে চাষের জমির কাঁদায় হাটু সমান পুতে হাত, পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে শতশত গ্রামবাসী। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২ টায় কলাপাড়ার ধুলাসার ইনিয়নের নয়াকাটা গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শতশত নারী পুরুষ। 

মানববন্ধনে নিহতের পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেন, গত ১৯ জুলাই বিরোধীয় জমিতে জোরপূর্বক চাষাবাদে বাঁধা দেয়ায় খলিল মিয়া, ছলেমান, রবিউল ইসলাম, মিজানুর, ফেরদৌসের নেতৃত্বে অন্তত ৪০-৫০ জন বৃদ্ধ হারিছ আহমেদ হাত, পারে বেঁধে মারধর করে মাটিতে পুতে রাখে। এসময় তাকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা বাড়ির নারী সদস্যদেরও মারধর করে গাছের সাথে বেঁধে রাখে।

প্রায় দুই ঘন্টা পরে স্থানীয় চৌকিদারসহ অন্য এলাকার মানুষ এসে তাদের উদ্ধার করে।  এসময় হারিচ আহমেদ কে আশংকাজনক অবস্থায় প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানেও তার জ্ঞান না ফেরায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। 

এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাবুল খলিল মিয়াকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনের নামে ২১ জুলাই মহিপুর থানায় মামলা দায়ের করে।  কিন্তু পুলিশ কোন অভিযুক্তকে  গ্রেফতার করতে পারেনি। 

নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি জরুরী ভিত্তি ভিত্তিতে এ নৃশংস হত্যাকান্ডে জড়িত সকল গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির র দাবি জানান।