কপিলমুনিতে বর্ণাঢ্য শোভা যাত্রায় উল্টোরথ যাত্রা উৎসব সম্পন্ন
অরুণ কুমার বিশ্বাস, পাইকগছাা,(খুলনা) : শুক্রবার (২৪ জুলাই) র্ধমীয় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কপিলমুনির ঐতিহাসিক কালী বাড়ী মিলন মন্দির প্রাঙ্গনে প্রধান উদ্যোক্তা ব্যবসায়ী পরিমল সাধুর একান্ত প্রচেষ্ঠায় এবং স্থানীয় ভক্তবৃন্দের সহযোগীতায় ৯ দিন ব্যাপী ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগনাথদেবের পূনর্যাত্রা (উল্টা রথ) অনুষ্ঠিত হয়।।ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উপলক্ষে কপিলমুনির ঐতিহাসিক কালীবাড়ির মিলন মন্দিরে মেলা বসে।
অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল গত ১৪জুলাই ৩০আষ্ঢ় বুধবারবার বিকাল ৫টা০১মিনিটে মঙ্গল ঘট স্থাপন,শুভ সন্ধ্যায় গন্ধ্যাদিবাস। ১৬জুলাই ৩১আষাঢ় বৃহস্পতিবার প্রভাতে মঙ্গারাতি প্রজ্জলন, সকাল ১০টায় শ্রী মদভাগবত পাঠ, দুপুর ১টায় ভোগ আরতি ,পূজা অন্তে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
বেলা ৩টায় র্ধমীয় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কপিলমুনির ঐতিহাসিক কালী বাড়ী মিলন মন্দির প্রাঙ্গনে ৯ দিন ব্যাপী দর্মীয় উৎসব শ্রী শ্রী জগনাথদেবের রতযাত্রা শুরু হয়। রথযাত্রায় বিপুল সংখ্যক ধর্মপ্রান হিন্দু নরÑনারী অংশ নেয়।কপিলেশ্বরী কালিমন্দির প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গনে জগন্নাথদেবের রথ রাত ৯টা পর্যন্ত অবস্থান করে। বেলা ২টা থেকে মিলন মন্দির প্রাঙ্গনে রথের মেলা বসে। তবে এ বছর শ্রাবনের মেঘের গর্জন ও মাঝারী বরিষণের মধ্যেও মেলায় দর্শকদের ভীড় প্রচন্ড পরিলক্ষিত হয়। মন্দিরে শ্রী শ্রী জগনাথদেবের পূজা শেষে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাধ বিতরণ করা হয়।
পরে রাত ৯টায় নাানা রঙে সজ্জিত রথটি প্রথমে কপিলমুনির ঐতিহাসিক কপিলেশ্বরী কালি মন্দির প্রদক্ষিন করে । পরে রথযাত্রার প্রধান উদ্যোক্তা ব্যাবসায়ী পরিমল সাধুর নেতৃতে নানা রঙে সজ্জিত শিশুÑ কিশোর ,ব্যানার, বেষ্টুন, ব্যান্ড পাটি সহ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে বর্ণাঢ শোভাযাত্রাটি ্বপাঁকা সড়কের উপর দিয়ে শোভাযাত্রাসহ রথে টেনে কপিলমুনির পরম কৃষ্ণভক্ত ডাঃ শেখর পাইনের মন্দিরে জগন্নাথ দেবের মাসিবাড়িতে উপস্থিত হয়। সেখানে ৯ দিনের জন্য অবস্থান নেয়। শ্রী শ্রী জগন্নাথদেবের মাসির বাড়িতে ৯ দিন ব্যাপী সকাল-সন্ধ্যায় নিয়মিত পূজা ও প্রসাদ বিতরন অনুষ্ঠিত হয়।।
গত ৭ শ্রাবন ২৪জুলাই শুক্রবার শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনযাত্রা (উল্টো রথ) অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় কপিলমুনির পরম ভক্ত ডাঃ শেখর পাইনের বাড়ির মন্দিরে জগন্নাথদেবের মাসির বাড়িতে উপস্থিত হয়ে পূজা অন্তে প্রসাদ নিয়ে বিকাল ৪ টায় বর্ণাঢ শোভাযাত্রা সহকারে শ্রী শ্রী জগন্নাথদেবের মাসির বাড়ি থেকে রথ টেনে কপিলমুনি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনা হয় কপিলেশ্বরী কালি বাড়ির মিলন মন্দির প্রাঙ্গনে। সেখানে উল্টো রথের মেলা অনুষ্টিত হয়।
এ বছর শ্রাবনের মেঘের গর্জন ও মাঝারী বরিষণের মধ্যেও মেলায় দর্শকদের ভীড় প্রচন্ড পরিলক্ষিত হয়।
উপস্থিত ধর্মপ্রান হিন্দু নরÑনারী রথের দড়িটেনে উল্টো রথযাত্রায় অংশ গ্রহন করেন। এছাড়া ভাগবত পাঠ,ধর্মালোচনা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।। রাত ৮টায় উপস্থিত ভক্তবৃন্দের মাঝে ফল,বাতসা ও খেচুড়ি প্রসাদ বিতরন করা হয়।।
