ঢাকা রোববার ২৬ জুলাই ২০২৬ ১১ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালীগঞ্জের ভাড়াশিমলা কলোনিপাড়ায় প্রাচীর ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, শনিবার, সময়ঃ ০১.০৭ পি.এম
কালীগঞ্জের ভাড়াশিমলা কলোনিপাড়ায় প্রাচীর ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে  ৬ নম্বর ওয়ার্ডে কলোনিপাড়ায় ডাক্তার মুজিবর রহমানের পুকুরপাড় সংলগ্ন বড় প্রাচীর ভেঙে পড়ায় কলোনিপাড়ায় ১০টি বসবাসকারী পরিবারের বসতঘর ভিটাবাড়ী পুকুরে ভেঙে পড়ায়   ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। ভুক্তভোগেরা আশঙ্কা করছে  এখুনি ব্যবস্থা না গ্রহণ করলে আরো বড় ধরনের ক্ষতি হতে পারে।  শুক্রবার  বেলা ১১ টায় গিয়ে দেখা যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের প্রতিকার দাবি করতে।  এ বিষয়ে  ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জানান ডা:মুজিবর রহমান বহিরে থাকেন না  বাড়ীতে থাকেন  তার স্ত্রী  আফরোজা  খাতুন, সম্প্রীতি তার পুকুরে মেশন দিয়ে পানি চেঁচে মাছ ধরেন। এদিকে গত কয়েকদিনে প্রবল  বষায় পুকুর পড়ের প্রাচীর পাঁচিল কিছু অংশ ভেঙে পড়ে, এবং বাকি প্রাচীর হেলে পড়েছে।  কয়েকটি বসত ঘরের দেয়ালে ফাটল দেখা দিয়েছে।এর ফলে কোলনীপাড়ার বসবাসকারি পরিবারগুলো আতঙ্কে  দিন কাটাচ্ছে।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপুরনসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। কোলনীপড়ার রঙ্গিলা ভদি ও মোজাফফার সাহাজী বলেন  প্রতিবেশী ডাক্তার মজিবর রহমান আফরোজা দম্পতি  ক্ষমতার প্রভাব দেখিয়ে ইতিপূর্বে ভাড়াশিমলার কোলনীপাড়ার   হতদরিদ্র পরিবারের নামে ষড়যন্ত্র মূলক মামলা করেছিল। পরবর্তীতে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য আপস মীমাংসা  করা হয়। এখন প্রাচীর ভেঙে পড়ায় আমরা খুবই সমস্যা ও ক্ষতিগ্রস্ত পড়েছি। বিষয়টি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানানো হয়েছে।