ঢাকা রোববার ২৬ জুলাই ২০২৬ ১১ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা’র নতুন সাধারণ সম্পাদক সোহাগ

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, শনিবার, সময়ঃ ০১.১০ পি.এম
মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা’র নতুন সাধারণ সম্পাদক সোহাগ
www.dailyranggaprovat.com

মোরলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : রাজধানী ঢাকায় অবস্থানরত মোরেলগঞ্জ উপজেলার অধিবাসীদের সামাজিক সংগঠন ‘মোরেলগঞ্জ ফাউন্ডেশন, ঢাকা’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম সরদার (সোহাগ)।

​বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মসিউর রহমান-এর সভাপতিত্বে ফাউন্ডেশনের সমিতি ও জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিতিতে সাধারণ সম্পাদক পদের প্রতিদ্বন্দ্বী ৩ জন প্রার্থীর সাথে পারস্পরিক আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মোঃ সাইফুল ইসলাম সরদার (সোহাগ)-কে (ভোটার নং-২৩৬) আগামী ২০২৬-২৭ মেয়াদের জন্য নতুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

​ইতোপূর্বে, ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতিসহ অন্যান্য সকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে সমঝোতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষিত হওয়ায়

শুক্রবার রাজধানীর কাকরাইলে অবস্থিত উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে নির্ধারিত সাধারণ সম্পাদক পদের নির্বাচন অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সরদার (সোহাগ) বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ১১ নং বহরবুনিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

​ঢাকা ও মোরেলগঞ্জের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মোঃ সাইফুল ইসলাম সরদার (সোহাগ)-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে মোরেলগঞ্জ ফাউন্ডেশন আরও গতিশীল হবে এবং বহরবুনিয়া ইউনিয়নসহ সমগ্র এলাকার সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।