ঢাকা রোববার ২৬ জুলাই ২০২৬ ১১ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তারেক রহমানের নির্দেশনায় আগৈলঝাড়ায় কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, শনিবার, সময়ঃ ০৭.০৪ পি.এম
তারেক রহমানের নির্দেশনায় আগৈলঝাড়ায় কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
www.dailyranggaprovat.com

শামীমুল ইসলাম শামীম, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক

রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল। শুক্রবার (২৪ জুলাই)  বিকেলে উপজেলার আগৈলঝাড়া-পয়সারহাট বাইপাস সড়কে এই কর্মসূচির আওতায় উপজেলা কৃষকদলের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের দুইশতাধিক চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম-আহবায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, বরিশাল জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব ও সাবেক ভিপি মো. সেলিম হোসেন,

যুগ্ম-আহবায়ক আবুল হোসেন মোল্লা, শামচুল হক খোকন, উপজেলা কৃষকদলের আহবায়ক

মো. নিজামুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম রায়হান, যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিন্টু, কৃষকদল নেতা মো. হাসান মোল্লা, সুমন মারামাত, শহিদুল ইসলাম ফকির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদসহ জেলা কৃষকদলের

বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, গাছ মানুষের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জলবায়ু

পরিবর্তনের বিরূপ প্রভাব ক্রমেই বাড়ছে। তাই পরিবেশ রক্ষায় শুধু বেশি বেশি গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব। তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী কৃষকদল পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

বরিশাল জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব ও সাবেক ভিপি মো. সেলিম হোসেন বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অক্সিজেন সরবরাহ করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। কৃষকদলের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় এ কর্মসূচি অব্যাহত রাখবেন।

বক্তারা আরও বলেন, বৃক্ষরোপণকে শুধু রাজনৈতিক কর্মসূচি হিসেবে নয়, সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। পরিবেশ রক্ষায় প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনকে এগিয়ে আসার

আহবান জানান তারা।