ঢাকা রোববার ২৬ জুলাই ২০২৬ ১১ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়া প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ শিক্ষক সাংবাদিক এস ওয়াজেদ আলী আর নেই

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, শনিবার, সময়ঃ ০৮.০৩ পি.এম
কচুয়া প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ শিক্ষক সাংবাদিক এস ওয়াজেদ আলী আর নেই
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : কচুয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য, প্রবীন সাংবাদিক  এবং শহীদ আব্দুল জলিল মাধ্যমিক বিদ্যালয় ও মঘিয়া আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক এস ওয়াজেদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 শনিবার (২৫ জুলাই)  সকাল ৭:৩০ মিনিটে  ক্যান্সার ও বার্ধক্য সহ বিভিন্ন রোগের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর এবং তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

​মরহুম এস ওয়াজেদ আলী বাগেরহাট জেলার কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের স্থায়ী বাসিন্দা  ছিলেন। সাংবাদিকতা ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের জন্য স্থানীয় অঙ্গনে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রহী রেখে যান। 

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি  দিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ,বাগেরহাট-১ আসনের সংসদ  সদস্য মাওলানা মসিউর রহমান, জেলা নায়েবে আমির মাওলানা এ্যাড: আ: ওয়াদুদ, জেলা সেক্রেটারি সেখ ইউনুস আলী, পিসি কলেজের  সাবেক অধ্যক্ষ মোহাম্মদ সাইফুদ্দিন, উপজেলা বিএনপি'র সভাপতি সরদার জাহিদ, কচুয়া উপজেলার সাবেক  উপজেলা চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম,  কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেখ জাহাঙ্গীর হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক ওলামা বিভাগের আমির অধ্যক্ষ মাওলানা আলতাব হোসেন,  জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মোঃ আমিরুল ইসলাম ফকির, কচুয়া উপজেলা জামায়াতের আমির শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম খোকন, সাধারন সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার উপদেষ্টা জাহিদ ইসলাম বুলু, সভাপতি তুহিন খান, সেক্রেটারি সূর্য চক্রবর্তী সহ কচুয়া প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,সাংবাদিক সোসাইটির সকল সাংবাদিক বৃন্দ।আজ বাদ আসর খলিশাখালী ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজাী অনুষ্ঠিত হয়।

​তাঁর এই প্রয়াণে কচুয়া প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক ও সুধীমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।