ঢাকা রোববার ২৬ জুলাই ২০২৬ ১১ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মহাসড়কের কাজ পরিদর্শনে করলেন এমপি রবিউল বাশার

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, শনিবার, সময়ঃ ০৮.০৯ পি.এম
মহাসড়কের কাজ পরিদর্শনে  করলেন এমপি রবিউল বাশার
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। শনিবার 

শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে তিনি কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়সহ আশপাশের এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি এবং সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি দ্রুত স্থানান্তরের বিষয়টি তদারকি করেন তিনি। পাশাপাশি কালিগঞ্জ ফুলতলা মাছের আড়তে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে মাছের আড়ত থেকে মহাসড়ক পর্যন্ত একটি ছোট আকারের পানি নিষ্কাশন ড্রেন নির্মাণের প্রস্তাব দেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা এলজিইডি কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম, এজিএম জিয়াউর রহমান, উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী সজল মুখার্জি, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, প্রত্যায় গ্রুপের পরিচালক সিরাজুল ইসলাম, জলবায়ু কর্মী মারুফ হোসেন, মাসুদ রানা, সংসদ সদস্যের এপিএস শরিফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি রুহুল আমিনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন।

বৃষ্টির মধ্যেই সংসদ সদস্য চলমান উন্নয়নকাজ ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ সময় তিনি বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে মহাসড়কের উন্নয়নকাজ চলমান থাকায় এবং কিছু কারিগরি কারণে মাঝে মাঝে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। আমরা ইচ্ছাকৃতভাবে কোনো সমস্যা সৃষ্টি করি না। আশা করছি, সড়কের কাজ শেষ হওয়ার আগেই, অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে বিদ্যুৎ সরবরাহের বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান হবে।

পরিদর্শন শেষে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বয়ের মাধ্যমে উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।