ঢাকা রোববার ২৬ জুলাই ২০২৬ ১১ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যার অভিযোগ

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, শনিবার, সময়ঃ ০৮.১৪ পি.এম
আশাশুনিতে স্ত্রীর পরকীয়ায়  স্বামীর আত্মহত্যার অভিযোগ
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :

আশাশুনিতে স্ত্রীর পরকীয়ার ঘটনায় উদ্বিগ্ন স্বামী রতন সানা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বড়দল ইউনিয়নের ডুমুরপোতা কালিবাড়ি গ্রামে শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজিত সানার স্ত্রী ও মৃত রতন সানার মা অমরী রানী সানা বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রতনের স্ত্রীকে থানা হেফাজতে নিয়েছেন।
মৃত রতন সানার মা অমরী রানী সানা জানান, শুক্রবার রাত ৮টার দিকে বামনডাঙ্গা গ্রামের অমেদ ঢালীর সঙ্গে আমার বউমা চন্দ্রা বাছাড় ফোনে কথা বলছিল। মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে ছেলে ও বৌমার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সবাই ঘুমিয়ে যায়। ভোর ৫টার দিকে রতনের বাবা অজিত সানা মাঠে কাজ করতে যাবে বলে রতনকে ডাকতে থাকেন। সাড়াশব্দ না পেয়ে ঘরের মধ্যে উঠে দেখেন রতন গলায় ফিতা বেধে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। চিৎকার করলে পাশের লোকজন এসে গলার রশি কেটে তাকে নামানো হয়। ততক্ষণে সে মারা যায়। মৃত রতন সানা পাঁচ বছরের এক ছেলে সন্তানের পিতা। 
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান জানান, থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী চন্দ্রা রানীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।