ঢাকা রোববার ২৬ জুলাই ২০২৬ ১১ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, রোববার, সময়ঃ ০৫.৪৯ পি.এম
আগৈলঝাড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা
www.dailyranggaprovat.com

শামীমুল ইসলাম শামীম, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় সড়কের পাশে ৩টি সরকারি গাছ অবৈধভাবে কাটার খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের নির্দেশে গাছ কাটা বন্ধ হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক গাছগুলোর মধ্যে দুটি বড় চাম্বল গাছ কেটে ফেলেছেন আর বাকি একটি রেন্ট্রি গাছ কাটার কাজ চলমান ছিলো।

স্থানীয়রা জানান, রোববার (২৬ জুলাই)  সকালে উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের জলিল বয়াতী গৈলা ইউনিয়নের গুপ্তেরহাট-কুমারভাঙ্গা সড়কের পাশের ৩টি গাছ স্থানীয় ব্যবসায়ী সোহরাব সিকদারের কাছে ২২ হাজার টাকায় বিক্রি করেন। সকাল থেকে সোহরাব সিকদার সেই গাছের দুটি চাম্বল গাছ কেটে ফেলে আর বাকি একটি রেন্ট্রি গাছ কাটার কাজ চলমান ছিলো। তখন স্থানীয়রা উপজেলা নির্বাহী

কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের কাছে জানালে তাৎক্ষণিক তিনি বন বিভাগের মাধ্যমে গাছ কাটা বন্ধের নির্দেশ প্রদান করেন। জলিল বয়াতী তিনি দাবি করেন জায়গা সরকারি হলেও গাছগুলো তাদের লাগানো। এ ব্যাপারে তারা বন বিভাগের সাথে কথাও বলেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, সরকারি জায়গায় গাছ কাটার কোনো নিয়ম নেই। আমি খবর পেয়ে গাছ কাটা বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।