ঢাকা রোববার ২৬ জুলাই ২০২৬ ১১ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারীর আবেদন ও নিয়োজন পরীক্ষায় বিশাল সমাগম

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, রোববার, সময়ঃ ০৮.৩৮ পি.এম
আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারীর আবেদন ও নিয়োজন পরীক্ষায় বিশাল সমাগম
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনিতে ফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহ কাজে কর্মী নিয়োজন কার্যক্রমের প্রথম দিনে আবেদন ও ভাইবা দিতে শত শত মানুষের সমাগম ঘটেছে। রবিবার (২৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সমাজ সেবা কার্যালয়ে আবেদন গ্রহন ও ইউএনও অফিস সংলগ্ন ভাইবা পরীক্ষা গ্রহন করা হয়।

উপজেলার ১১ ইউনিয়নে ফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহ কাজের জন্য ১০১ জন তথ্য সংগ্রহকারী ও ১০ জন সুপার ভাইজার নিয়োজন করা হবে।

শনিবার পর্যন্ত আবেদনকারীদের ভাইবা পরীক্ষা রবিবার উপজেলা পরিষদের দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ইউএনো কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা খাতুন এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল ভাইবা পরীক্ষা গ্রহন করেন। রবিবার (১ম দিন) সুপারভাইজার পদে ২৩ জনের ও তথ্য সংগ্রহকারী পদে ২০৩ জন পরীক্ষায় অংশ গ্রহন করেন। 

আগামী ২৮ জুলাই পর্যন্ত আবেদন গ্রহনের সময় বাড়ানো হয়েছে। এসময়ে আবেদনকারীদের ২৯ জুলাই (দ্বিতীয় ধাপে) নিয়োজন পরীক্ষার ভাইবা অনুষ্ঠিত হবে।