ঢাকা রোববার ২৬ জুলাই ২০২৬ ১১ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, রোববার, সময়ঃ ০৮.৫৭ পি.এম
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল।। : নড়াইল সদর উপজেলায় চার বছরের এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় ১৬ বছর বয়সী কিশোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

রোববার (২৬ জুলাই) দুপুরে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল পৌরসভার এক গ্রামের বাগানের মধ্যে এ ঘটনা ঘটে। গ্রেফতার কিশোরের বাড়ি ওই একই গ্রামে।

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলের দিকে ভুক্তভোগী শিশুটি বাড়িতে খেলাধুলা করছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বিকেল ৫টার দিকে প্রতিবেশী কিশোর শিশুটিকে বাড়ি থেকে ডেকে একই গ্রামের স্থানীয় এক বাগানে নিয়ে বলাৎকার করে। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানায়। পরে রাতেই ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন। মামলার পর দ্রুত সময়ের মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুণ্ডু বলেন, শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত ওই কিশোরকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।