ঢাকা মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নতুন কুড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে কালীগঞ্জের জাকির হোসেন প্রথম

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.২৬ পি.এম
নতুন কুড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে কালীগঞ্জের জাকির হোসেন প্রথম
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : নতুন কুড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ের খেলায় ১০০ মিটার দৌড়ে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার জাকির হোসেন শ্রেষ্ঠদ্রুততম  মানবের খেতাব অর্জন করেছে। সোমবার (২৭ জুলাই)বিকাল   ঢাকা কমলাপুর স্টেডিয়ামে বিকাল ৪ টায় নতুন কুড়ি স্পোর্টস  এর অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সাতক্ষীরার কালীগঞ্জের  জাকির হোসেন ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম  দ্রুত মানব হবার গৌরব অর্জন করে।  সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কাকশিয়ালি  গ্রামের মাহবুবুর  রহমানের  ছেলে জাকির হোসেন  নতুন কুড়ি এক্সপোর্ট  এ অংশগ্রহণ করে ইতিপূর্বে  উপজেলা,  জেলা,  খুলনা বিভাগ পর্যায়ে প্রথম স্থান অধিকার করে, জাতীয় পর্যায়েও তার ধারাবাহিকতা ধরে  রেখেছে।  জাকির হোসেন নতুন কুড়ি স্পোর্টস  এ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম ও দ্রুততম মানব হওয়ার  গৌরব অর্জন করায়  কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।