ঢাকা মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.৩২ পি.এম
কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের জায়েদা নগরে ভূমিহীন নেত্রী শহীদ জায়েদা খাতুনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১টায় দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির আয়োজনে জায়েদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান    অনুষ্ঠিত হয়। সভায় শহীদ জায়েদা খাতুনের স্বামী আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড় দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা মো. আনারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আনারুল ইসলাম এবং সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো. কাওছার আলী।

বক্তারা শহীদ জায়েদা খাতুনের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং ভূমিহীন মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ভূমিহীন পরিবারের সদস্যসহ এলাকার অসহায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।