আশাশুনিতে নতুন কুঁড়ি স্পোর্টস এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় মেম্বার সেক্রেটারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান, মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ, জোন ভিত্তিক প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার ও টেবিল টেনিস এই ১০টি ইভেন্টে ১২থেকে ১৪ বছর বয়সি প্রতিযোগিদের নাম তালিকাভুক্তির জন্য আগামী ৩১ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন, প্রত্যেক প্রতিষ্ঠানে প্রচার প্রচারনার জন্য ড্রপ ডাউন ব্যানার টানানো, ক্রীড়া কমিটি গঠন, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ, প্রতিষ্ঠানে হাল নাগাদ মাদক বিরোধী কমিটি গঠন, আমার সাংস্কৃতি আমার অহঙ্কার, পাঠ্যক্রমিক কার্যক্রম ও সাংস্কৃতিক কার্যক্রম, বৃক্ষরোপন করা নিয়ে আলোচনা করা হয়।
