ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

দেবহাটার পল্লীতে রাস্তার সরকারী গাছ কেটে ফেলার বিষয়ে ইউএনওর নিকট অভিযোগ

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০১.৪১ পি.এম
দেবহাটার পল্লীতে রাস্তার সরকারী গাছ কেটে ফেলার বিষয়ে ইউএনওর নিকট অভিযোগ
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।। দেবহাটা উপজেলার পল্লীতে রাস্তার পাশের সরকারী গাছ কেটে ফেলার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে এলাকাবাসীর পক্ষে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগটি দায়ের করেছেন দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের মৃত শোহর আলী সরদারের ছেলে আব্দুল মাজেদ।  লিখিত অভিযোগ মতে জানা গেছে, গত ইং ০৪/০৪/২০২৬ তারিখে সকাল ১০ টার দিকে দেবীশহর এলাকার সরকারী আইডিভুক্ত রাস্তার (যার নম্বর ৫১১৮) মৃত মানিক মোড়লের পুকুর এর পাশে রাস্তার পাশে সরকারী জমিতে থাকা ১৮টি মেহগনি গাছ কোনো রকম টেন্ডার বা অনুমোদন ছাড়াই বিক্রি করে দেয়। বিক্রিত গাছের মধ্যে ৩টি মেহগনি গাছ বেআইনিভাবে কেটে ফেলেছে দেবীশহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদিকুল আমিন ও একই গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী মোছাঃ ফরিদা ইয়াসমিন(লিলি)। উক্ত গাছ কেটে ফেলার ফলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি রাস্তার সৌন্দর্যও নষ্ট হয়েছে। গাছগুলো কাটার ফলে রাস্তা ভেঙ্গে পুকুরের ভিতরে বিলিন হয়ে যেতে পারে। অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা আইনত অপরাধ হলেও এলাকাবাসীর বাধা উপেক্ষা করে তারা উক্ত গাছ কেটে আত্মসাৎ করেছে। এবিষয়ে সরেজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদনে উল্লেখ করা হয়েছে।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com