ঢাকা মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে বিএনপি নেতা এখলাছুরসহ গ্রেফতার-২

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৯.০৪ এ.এম
আশাশুনিতে বিএনপি নেতা এখলাছুরসহ গ্রেফতার-২
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনিতে থানা পুলিশ বিশেষ অভিযানে বিএনপি নেতা এখলাছুর রহমানসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানাগেছে, আশাশুনি থানার মামলা নং-২০, তাং ২৪/১০/২০২৫, জিআর নং-১৮৯-এর ওয়ারেন্টভুক্ত আসামি বুধহাটা পূর্বপাড়ার আলেক গাজীর ছেলে এখলাছুর রহমানকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। একই দিন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত, ভোলা-এর সিআর নং-৯৪/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শ্বেতপুর গ্রামের রজব আলী সরদারের ছেলে বাবুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়।