কোয়ার্টার ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : দুর্নীতি বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা" গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের
উদ্বুদ্ধ করার লক্ষ্যে ৮টি স্কুল নিয়ে কোয়ার্টার ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় খুলনা এর সহযোগিতায় মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে এই বিষয়ে পক্ষে চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে বিপক্ষে কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, মৌতলা মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে শ্রীখলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় , তারালি মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ,ও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কে হারিয়ে নলতা মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে
বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড উত্তীর্ণ হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোকির আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল, সঞ্চয়ী ব্যাংকের ম্যানেজার জয়ন্ত কুমার ঘোষ। কোয়াটার ফাইনাল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত বাংলা বিভাগের অধ্যাপক গাজী আজিজুর রহমান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম ও সৈয়দ মাহমুদুর রহমান, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ,শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির কুমার দত্ত,প্রমূখ। আগামী ৪ আগস্ট সকাল ৯ টায় উপজেলা অডিটরিয়ামে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল ও পরে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
