কচুয়ায় প্রবীণ সাংবাদিকের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : কচুয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও প্রবীণ সাংবাদিক এস ওয়াজেদ আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কচুয়া প্রেসক্লাব হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, অর্থ বিষয়ক সম্পাদক সাংবাদিক শাকিল। এসময় উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিক শিকদার ছাইদুল ইসলাম, মো: তরিকুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম হাসান, শেখ শহিদুল ইসলাম, খান সুমান, আয়শা সিদ্দিকা, লিয়ন শিকদার, এছাড়াও কচুয়া প্রেসক্লাব,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাংলাদেশ সাংবাদিক সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় সাংবাদিকরা এতে অংশ নেন।
সংক্ষিপ্ত স্মরণ সভায় বক্তারা প্রবীণ সাংবাদিক এস ওয়াজেদ আলীর পেশাগত অবদান ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তার অবদান কচুয়াবাসী সর্বদা মনে রাখবে। সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করে মোনাজাত করা হয়।
