ঢাকা মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বিএনপির সভাপতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সহায়তা প্রদান

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ১০.৪৫ পি.এম
বিএনপির সভাপতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সহায়তা প্রদান
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : কচুয়ার উপজেলার  আন্ধারমানিক বটতলায় সম্প্রতি  অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার  (২৮জুলাই) বিকাল ৪টায় আন্ধারমানিক বটতলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

​এ সময় আরও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা এই দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।