ঢাকা বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, বুধবার, সময়ঃ ০৩.৩৩ পি.এম
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
www.dailyranggaprovat.com

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :  প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বান বাস্তবায়নে এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্দেশনায় বরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


বুধবার (২৯ জুলাই) সকালে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা রাজারবের থেকে কাজীর খাল হয়ে পুনরায় রাজারবের পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার খাল স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও

 বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা, এ সময় উপস্থিত ছিলেন

বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম মিলন   মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহেদুল ইসলাম খান,


সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টু, সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন মোল্লা, সহ-সভাপতি ইউসুফ তালুকদার , মাধবপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আতিফুর রহমান সবুজ, সদস্য সচিব রুবেল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ, জেলা ছাত্রদল নেতা নাজমুল হাসান শাহীন, সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও কচুরিপানায় ভরাট হয়ে পড়া খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খালও পরিষ্কার করা হবে। খাল পরিষ্কারের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং মশা-মাছির উপদ্রবসহ বিভিন্ন রোগের ঝুঁকি হ্রাস পাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচ্ছন্নতা বিষয়ক আহ্বানের কথা উল্লেখ করে বক্তারা বলেন, দেশকে সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য রাখতে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠবে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব বাংলাদেশ।