ঢাকা বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, বুধবার, সময়ঃ ০৫.২২ পি.এম
কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৮ জুলাই)  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

​এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  মো: আরিফুজ্জামান। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক   মো. আছাদুজ্জামান খান,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মারুফ বিল্লাহ খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জুলহাস উল আজাদ,উপজেলা সমবায়  কর্মকর্তা মো: আব্বাস আলী,

কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদারসহ কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।