জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচন, ভোটের মাঠে তরুণ সমাজসেবক আমিনুল মোল্লা
রফিকুল ইসলাম রনি : বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমির বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণদিয়া ৮ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদ প্রার্থী ও বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তরুণ সমাজসেবক আমিনুল ইসলাম মোল্লা ব্রাহ্মণদিয়া গ্রাম ও ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তাদের কাছে দোয়া কামনা করছেন।
যুবদল নেতা আমিনুল ইসলাম মোল্লার দাবি, তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অসহায় ও দারিদ্র্য পরিবারের মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। সেই অভিজ্ঞতা ও জনগণের সমর্থনকে ভিত্তি করেই তিনি ইউপি সদস্য (মেম্বার) পদে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন।
প্রচারণাকালে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং ইউনিয়ন পরিষদের সেবায় জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, অসহায় মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা সহায়তা এবং তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করবেন।
আমিনুল ইসলাম মোল্লা এক সাক্ষাৎকারে বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ গ্রহণ করবো । জনগণ যদি আমাকে মেম্বার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেন, উন্নত ও ডিজিটাল ব্রাহ্মণদিয়া গ্রামে পরিণত করতে আন্তরিকভাবে কাজ করব, ইনশাআল্লাহ।”
স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সবসময় মানুষের পাশে থাকবেন। আমিনুল ভাই দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। তাই তাঁকে মেম্বার হিসেবে দেখতে চাই।”
