ঢাকা বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে প্রোতিষ্ঠা প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, বুধবার, সময়ঃ ১০.৪৯ পি.এম
আশাশুনিতে প্রোতিষ্ঠা প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনিতে PROTISTHAA (Protocols and Trigger-Based Institutional Systems for Timely Humanitarian & Anticipatory Action) প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই)

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা সংস্থা ECHO-এর অর্থায়নে, Action Against Hunger (ACF)-এর সহযোগিতায় এবং উত্তরণ কর্তৃক বাস্তবায়িত এ প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম। সভায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন উত্তরণের PROTISTHAA প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. রেজওয়ান উল্লাহ। তিনি প্রকল্পের পটভূমি, লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিধি ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ-পূর্ব প্রস্তুতি জোরদার করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং সময়োপযোগী মানবিক সহায়তা কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। তিনি আরও জানান, সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হলে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি হ্রাসের পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা প্রকল্পের সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মণ, সিপিপি টিম লিডার আব্দুল জলিল, ACF-এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার খালেদা হাসান মুন, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মো. হেদায়েত উল্লাহ মুকুল, ACF-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম তালুকদার, সহকারী প্রোগ্রাম অফিসার এএইচএম শাহরিয়ার ইকবাল, উত্তরণের প্রজেক্ট অফিসার শেখ বায়েজিদ হাসান, কমিউনিটি মোবিলাইজার সাবিতুন নাহার ও সুরাইয়া খাতুন, ফিল্ড অফিসার আরিফুজ্জামান শিমুল ও তানভীর রহমান রাজসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, CPP প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।