জয়নগরে মহাসিন হোসেন জুয়েলের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান
নড়াইল প্রতিনিধি : নড়াইলের নড়াগাতি থানার জয়নগর ইউনিয়নে যুবদলের সদস্য সচিব ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মহাসিন হোসেন জুয়েলের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা শাহ মো. ইকবাল মোল্লা, ৫ নম্বর ওয়ার্ড নড়াগাতী যুবদলের সভাপতি বি এম আজিম, মো. কায়েম মোল্লা, মো. নেয়ামতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবদলের নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাসিন হোসেন জুয়েল বলেন, “একটি সবুজ ও পরিচ্ছন্ন ইউনিয়ন গড়তে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। মানুষের পাশে থেকে জয়নগর ইউনিয়নের উন্নয়নে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠান শেষে কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
