ঢাকা শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৬ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বি এম বাকির হোসেন হত্যা: ঢাকায় প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.০৭ পি.এম
বি এম বাকির হোসেন হত্যা: ঢাকায় প্রতিবাদ সমাবেশ
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ব্যাংক ফেডারেশন এমপ্লয়ীজ ও সোনালী ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন (সিবিএ)-এর সাবেক সভাপতি নড়াইলের কৃতি সন্তান মরহুম বি এম বাকির হোসেন হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রাজধানী ঢাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন শ্রমিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে দেশব্যাপী পোস্টারিং কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীতে আয়োজিত ব্যাংক কর্মচারীদের এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৫ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবং শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, মরহুম বি এম বাকির হোসেন হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

সমাবেশে বক্তব্য দেন সোনালী ব্যাংক সিবিএর সভাপতি ও বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন সিরাজ। তিনি বলেন, দেশের শ্রমিক আন্দোলনের একজন প্রবীণ নেতাকে হত্যার ঘটনার দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সময়ের দাবি।

এদিকে, মরহুম বি এম বাকির হোসেন হত্যার বিচারের দাবিতে বিভিন্ন শ্রমিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে দেশব্যাপী পোস্টারিং কর্মসূচি পালন করা হয়। পোস্টারগুলোতে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকরা বলেন, একজন জাতীয় শ্রমিক নেতার হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান।