ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান নান্নুর সেজো বোনের মৃত্যু

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, বুধবার, সময়ঃ ০৩.০৪ পি.এম
বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান নান্নুর সেজো বোনের মৃত্যু
www.dailyranggaprovat.com

নিজস্ব প্রতিবেদক।। বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আলহাজ্ব একেএম আনিসুজ্জামান নান্নুর সেজো বোন গুলশান আরা মঞ্জু (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার (৬ এপ্রিল ) রাত্র ১ টার দিকে বরিশাল শহরের নিজ বাসভবনে মারা যান। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্বামী, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) জহুরের নামাজবাদ মরহুমার জানাজা নামাজ শেষে মরহুমাকে তাঁদের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। গুলশান আরা মঞ্জু ক্যানসারজনিত রোগে ভুগছিলেন বলে জানা গেছে। একেএম আনিসুজ্জামান নান্নু তার মরহুমা বোনের বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করছেন।